স্ত্রী গৌরী পাশে থাকলেও সহকারী পূজার ওড়নায় মুখ মুছলেন শাহরুখ খান

স্ত্রী গৌরী পাশে থাকলেও সহকারী পূজার ওড়নায় মুখ মুছলেন শাহরুখ খান

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বলিউড অভিনেতা শাহরুখ খানের একটি ব্যতিক্রমী ভিডিও। সেই ভিডিওতে দেখা যায়, হিন্দু ধর্মাবলম্বীদের গণেশপুজা উপলক্ষে গেলো সোমবার (২১ সেপ্টেম্বর) মুম্বাইয়ের বিখ্যাত লালবাগচা রাজার মণ্ডপে গিয়েছিলেন শাহরুখ খান। সঙ্গে ছিলেন স্ত্রী গৌরী, মেয়ে সুহানা এবং দীর্ঘদিনের সহকারী পূজা দাদলানী।

পূজা দাদলানী শাহরুখ খানের বিজনেস ম্যানেজার এবং রেড চিলিজ এন্টারটেইনমেন্টের প্রডাকশন হেড।

সেদিন নীল পাঞ্জাবি পরে পরিবারের সঙ্গে ভিড় ঠেলে মণ্ডপে প্রবেশ করতে দেখা যায় শাহরুখ খানকে। সন্ধ্যার আরতিতেও যোগ দেন তিনি। তার এই উৎসবের মুহূর্তের ছবি ও ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে একটি বিশেষ মুহূর্ত ঘিরেই শুরু হয় আলোচনা।

ভিডিওতে দেখা যাচ্ছে, পূজার ওড়নায় মুখ মুছছেন শাহরুখ। সেই সময় তার পাশেই ছিলেন স্ত্রী গৌরী ও কন্যা সুহানা।

বিষয়টি নজরে আসতেই সোশ্যাল মিডিয়ায় অনেকের প্রশ্ন, স্ত্রী বা মেয়ের ওড়না থাকতে পূজার ওড়না কেন ব্যবহার করলেন তিনি। যদিও গৌরী বা সুহানা কারও চোখেমুখে কোনো বিরক্তি বা রাগের অভিব্যক্তি লক্ষ্য করা যায়নি এ সময়।

All Categories