সরাইলে রুমিন ফারহানা ও জুনায়েদ আল হাবিবের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা ও বিএনপি জোট প্রার্থী জুনায়েদ আল হাবিবের কর্মী-সমর্থকদের মধ্যে ভোটকেন্দ্রের সামনে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সদর ইউনিয়নের আলিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। 

এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে ভোটকেন্দ্র ও আশপাশ এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা তাৎক্ষণিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনায় বড় ধরণের কোন সংঘর্ষ হয়নি।

সরাইল থানার ওসি মনজুর কাদের ভূঁইয়া জানান, সকালে ভোটকেন্দ্রের বাইরে দুই দলের সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দিলে প্রিজাইডিং অফিসার কয়েক মিনিটের জন্য ভোট গ্রহণ বন্ধ রেখেছিলেন। তবে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর তৎপরতায় পরিস্থিতির স্বাভাবিক হওয়াযর পর আবার ভোটগ্রহণ শুরু হয়।

 

 


 

All Categories