হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১,২১৮
দেশে হামের উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ বিজ্ঞপ্তিতে গত ২৪ ঘণ্টার এই তথ্য জানানো হয়েছে।
এ নিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ১,২১৮ জনের প্রাণ গেল। একই সময়ে হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১,১৩৫ জন রোগী।
অধিদপ্তর জানায়, এই সময়ে ১,১১০ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে, আর ২৫ জনের হাম শনাক্ত হয়েছে।
সব মিলিয়ে সারা দেশে হামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৩,২৭৩ জন। উপসর্গ ধরা পড়েছে ২,১৮,৮৭০ জনের।
উপসর্গ নিয়ে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ১,৯৪,৬৩৩ জন, এর মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১,৮৬,৭৯৮ জন।