নতুন কমিটিতে এনসিপির যুগ্ম আহ্বায়ক হলেন সামান্তা শারমিন, এক ধাপ নামল পদ

জুলাই অভ্যুত্থানে উল্লেখযোগ্য ভূমিকা রাখা সামান্তা শারমিন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অন্যতম পরিচিত মুখ। এত দিন তিনি দলের সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্বে ছিলেন। শুক্রবার ঘোষিত দলটির নতুন কমিটিতে তাঁকে কেবল যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। অর্থাৎ দলে তাঁর পদমর্যাদা এক ধাপ কমেছে।

গত ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি জামায়াতের সঙ্গে জোট বাঁধার পর থেকে সামান্তা শারমিন কিছুটা নিষ্ক্রিয় ছিলেন বলে জানা যায়। তবে তিনি দল ছাড়েননি।

নতুন কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে আরও আছেন অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, আরিফুল ইসলাম আদীব, ড. আতিক মুজাহিদ, আব্দুল হান্নান মাসউদ, আলী আহসান জুনায়েদ, সারোয়ার তুষার, আকরাম হুসাইন, সালেহ উদ্দিন সিফাত, ডা. মাহমুদা আলম মিতু, নুসরাত তাবাসসুম, মনিরা শারমিন, ব্যারিস্টার সানি আব্দুল হক, মাহবুব আলম, অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন, মাওলানা আশরাফ মাহাদী, সুলতান মোহাম্মদ জাকারিয়া, জাবেদ রাসিন, এহতেশাম হক, দিলশানা পারুল, প্রীতম দাশ, ইসহাক সরকার, তারেক এ আদেল ও এ কে ফ্লোরা।

All Categories