হাফিজুল হত্যা মামলা: রিমান্ড শেষে দীপু মনিকে কারাগারে পাঠানোর আদেশ

রাজধানীর বাড্ডায় ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় রিকশাচালক হাফিজুল শিকদার নিহত হওয়ার মামলায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনিকে কারাগারে পাঠানো হয়েছে। দুই দিনের রিমান্ড শেষ হওয়ার পর শুক্রবার (২৩ অক্টোবর) তাঁকে আদালতে হাজির করা হলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত তাঁকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে রাখার আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা, সিআইডি ঢাকা মেট্রো উত্তরের পরিদর্শক রিদুয়ানুল হক আদালতে তাঁকে কারাগারে পাঠানোর আবেদন করেন। আবেদনে তিনি উল্লেখ করেন, দুই দিনের জিজ্ঞাসাবাদে দীপু মনি ঘটনার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের এসআই কামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে তদন্ত কর্মকর্তা পাঁচ দিনের রিমান্ড চেয়েছিলেন। আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। দুই পক্ষের শুনানি শেষে আদালত জামিন নাকচ করে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ২০ জুলাই বাড্ডার প্রগতি সরণি এলাকায় যাত্রীর অপেক্ষায় ছিলেন অটোরিকশাচালক হাফিজুল শিকদার (২৮)। সে সময় আন্দোলন দমনে ছোড়া গুলি তাঁর বাম পাঁজরে ঢুকে ডান বগল দিয়ে বেরিয়ে যায়।

ওই বছরের ২১ আগস্ট হাফিজুলের বাবা আবুবকর শিকদার বাদী হয়ে বাড্ডা থানায় মামলা করেন। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭৯ জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাতপরিচয় আরও তিন থেকে চারশ জনকে আসামি করা হয়।

All Categories