পরিচালক হিসেবে অভিষেক হচ্ছে অরিজিৎ সিংয়ের

পরিচালক হিসেবে অভিষেক হচ্ছে অরিজিৎ সিংয়ের

সংগীত জগতের জনপ্রিয় কণ্ঠশিল্পী অরিজিৎ সিং এবার নতুন পরিচয়ে আসছেন। কণ্ঠের জাদুতে যিনি কোটি শ্রোতার হৃদয় জয় করেছেন, তিনি এবার নামছেন পরিচালনায়। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, একটি জঙ্গল অ্যাডভেঞ্চারধর্মী ছবি দিয়ে পরিচালনায় অভিষেক হচ্ছে অরিজিতের।

ছবির গল্প লিখেছেন অরিজিৎ সিং নিজে, সঙ্গে আছেন তাঁর স্ত্রী কোয়েল সিং। ছবিটি প্রযোজনা করছে মহাবীর জৈন ফিল্মস ও আলোকদ্যুতি ফিল্মস। সহ-প্রযোজক হিসেবে থাকছে গড ব্লেস এন্টারটেনমেন্ট।

চলচ্চিত্র বিশ্লেষক তরণ আদর্শ তাঁর এক্স (টুইটার) পোস্টে অরিজিতের পরিচালনায় আসার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ছবিটি প্যান-ইন্ডিয়ান প্রজেক্ট এবং তাতে থাকবে অ্যাডভেঞ্চারের পাশাপাশি অ্যাকশনও। চিত্রনাট্য ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে। ছবির শুটিং শুরু হবে ২০২৫ সালের শেষদিকে।

ছবিতে প্রকৃতি ও মানুষের সম্পর্কের ওপর গুরুত্ব দেওয়া হবে। দীর্ঘদিন ধরেই পরিচালনার স্বপ্ন দেখতেন অরিজিৎ। এবার সেই স্বপ্ন বাস্তবে রূপ নিতে চলেছে।

All Categories