নাভি পিল্লাইকে ‘কট্টর বর্ণবাদী ও দুর্নীতিগ্রস্ত’ বললেন নেতানিয়াহু

চলতি বছরের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ ও দক্ষিণ আফ্রিকার সাবেক বিচারপতি নাভি পিল্লাইকে ‘কট্টর বর্ণবাদী’ ও ‘দুর্নীতিগ্রস্ত কৌঁসুলি’ হিসেবে আখ্যায়িত করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়। পিল্লাইয়ের গাজায় ইসরায়েলের গণহত্যা নিয়ে মন্তব্যের প্রেক্ষিতে এই প্রতিক্রিয়া জানানো হয়।

শুক্রবার পিল্লাইয়ের নোবেল বিজয়ের ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নেতানিয়াহুর কার্যালয় উল্লেখ করে, নোবেল প্রাইজ কমিটি তাদের নৈতিক দিকনির্দেশনা হারিয়েছে। তারা এমন একজন কট্টর বর্ণবাদীকে সম্মানিত করেছে, যিনি একমাত্র ইহুদি রাষ্ট্রের বিরুদ্ধে কুৎসা রটনা করে ক্যারিয়ার গড়েছেন।

এছাড়া পিল্লাইয়ের বিরুদ্ধে অভিযোগ করা হয় যে, তিনি ইহুদিদের প্রতি বিদ্বেষ ও কুৎসা রটাতে উসকানি দিয়েছেন। ৮৫ বছর বয়সী নাভি পিল্লাই জাতিসংঘের অধীনে গঠিত ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল কমিশন অব ইনকোয়ারি অন দ্য অকুপাইড প্যালেস্টাইন টেরিটরি-এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। যদিও এই কমিশন জাতিসংঘের মূল প্রতিনিধি হিসেবে সরাসরি কথা বলে না, গত বছর তারা এক প্রতিবেদনে উল্লেখ করে যে, ইসরায়েল গাজায় গণহত্যা সংঘটিত করছে।

All Categories