বেলগোরদে ইউক্রেনের ড্রোন হামলা, রাশিয়ায় নিহত ৩, আহত ১৪
রাশিয়ার সীমান্তবর্তী বেলগোরদ শহরে রাতভর চালানো ইউক্রেনীয় ড্রোন হামলায় দুজন নিহত ও ১৩ জন আহত হয়েছেন। রবিবার স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।
বেলগোরদ অঞ্চলের গভর্নর আলেক্সান্দর শুভায়েভ জানান, হামলায় ৩০টি আবাসিক ভবন, ৩৫টি গাড়ি, চারটি বাড়ি, তিনটি প্রশাসনিক ভবন, আটটি বাণিজ্যিক প্রতিষ্ঠান ও তিনটি সামাজিক স্থাপনার ক্ষতি হয়েছে। শহরের একটি বহুতল আবাসিক ভবনও হামলায় ক্ষতিগ্রস্ত হয়।
কর্তৃপক্ষ আরও জানায়, শেবেকিনো শহরের কাছের একটি গ্রামে পৃথক হামলায় আরও একজন নিহত এবং একজন আহত হয়েছেন।