এক ঘণ্টায় ইসরায়েলকে অচল করে দেওয়ার হুমকি ইরানি সংসদ সদস্যের

ইসরায়েলের উদ্দেশে কড়া সতর্কবার্তা দিয়েছেন ইরানের জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান ও সংসদ সদস্য ইব্রাহিম আজিজি। তাঁর দাবি, সামান্য একটি ভুলের পরিণতিতে এক ঘণ্টারও কম সময়ে ইসরায়েলকে পুরোপুরি ধ্বংস করা কিংবা বসবাসের অনুপযোগী করে ফেলা সম্ভব।

এক্সে দেওয়া পোস্টে তিনি লেখেন, একটিমাত্র ভুল হিসাবেই দখলকৃত ভূখণ্ড এক ঘণ্টার মধ্যে বাসযোগ্যতা হারাবে। হিব্রু, ইংরেজি ও ফার্সি—তিন ভাষাতেই তিনি এই বার্তা প্রচার করেন।

হিব্রু পোস্টের সঙ্গে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর একটি ভিডিও জুড়ে দেন। সেনাবাহিনীর এক স্নাতক অনুষ্ঠানে নেতানিয়াহু বলেছিলেন, এই হুমকি স্থায়ীভাবে শেষ করার একমাত্র পথ ইরানের শাসনব্যবস্থার পতন। সেনা, মোসাদ ও নিরাপত্তা বাহিনীকে তিনি সেই নির্দেশই দিয়েছেন বলে জানান।

All Categories