প্রধানমন্ত্রীর জাপান সফরের কারণে স্থগিত হলো একনেক বৈঠক
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। রবিবার (২৫ অক্টোবর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে সভাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারম্যান তারেক রহমান এতে সভাপতিত্ব করার কথা ছিল।
সরকারি সূত্রে বৈঠক স্থগিতের কারণ হিসেবে ‘অনিবার্য কারণ’ উল্লেখ করা হয়েছে। তবে পরিকল্পনা কমিশনের দায়িত্বশীল কর্মকর্তারা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, প্রধানমন্ত্রীর জাপান সফরের কারণে গত রাতে বৈঠক স্থগিতের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।