জামায়াত আমিরের আহ্বান: রাষ্ট্রের দায়িত্ব পালনে আলেম-ওলামাদের সক্রিয় ভূমিকা
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আলেম-ওলামাদের রাষ্ট্রের দায়িত্ব পালনে কাজ করার আহ্বান জানিয়েছেন। শনিবার (৩ অক্টোবর) দুপুরে রাজধানীর কাকরাইলে অনুষ্ঠিত জাতীয় মুফাসসির সম্মেলনে তিনি এ কথা বলেন।
জামায়াত আমির বলেন, যুগে যুগে আলেম-ওলামারা পথহারা জাতিদের পথ দেখিয়েছেন। তাদের বক্তব্যে কাউকে যেন খোঁচা দেওয়া না হয়। সংসদে কোরআন ও সুন্নাহর সুষ্পষ্ট লঙ্ঘন করে পাস হওয়া আইনগুলোর গঠনমূলক সমালোচনার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, সমাজের অসঙ্গতি দেখলে আলেমদের ইতিবাচক কথা বলতে হবে। তিনি সতর্ক করেন যে, দুই একজনের আচরণ যেন পুরো আলেম সমাজের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত না করে।
তিনি আরও বলেন, বাংলাদেশ ভালো নেই, মানুষ ভালো নেই। মানুষের নিরাপত্তা নেই এবং কাকে কখন বেইজ্জতি করা হবে, তা নিশ্চিত নয়।
মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা নিয়ে জামায়াত আমির বলেন, দেশে কওমি ও আলিয়া মাদ্রাসা রয়েছে। যদি এসব মাদ্রাসায় কোনো ত্রুটি থাকে, তবে ‘কলেজ-বিশ্ববিদ্যালয়ে বেশি আছে’ এমন কথা বলে সেগুলোর সঙ্গে তুলনা করা যাবে না।