সংসদে বসেছে সংবিধান সংশোধনের বিশেষ কমিটির নবম বৈঠক

সংবিধান সংশোধনের লক্ষ্যে গঠিত জাতীয় সংসদের বিশেষ কমিটির নবম বৈঠক শুরু হয়েছে। শনিবার সকাল ১১টা থেকে সংসদ ভবনের কেবিনেট কক্ষে বসা এই বৈঠকে আমন্ত্রণ পেয়ে এসেছেন সংবিধান বিশেষজ্ঞ ও জ্যেষ্ঠ আইনজীবীরা।

এর আগে কমিটি শিক্ষাবিদ, সংবাদকর্মী, বিভিন্ন সামাজিক সংগঠন ও ব্যক্তির সঙ্গে মোট আটটি বৈঠক সম্পন্ন করেছে।

১৭ সদস্যের এ কমিটিতে বিরোধী দলের পাঁচ সংসদ সদস্যের আসন ফাঁকা রাখা হয়েছে, তবে তাঁরা এখনো কোনো বৈঠকে যোগ দেননি। কমিটির সভাপতি সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, বিরোধী দলের অংশগ্রহণের জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করা হবে।

All Categories