Oct 24, 2026
প্রয়াত বিসিবির সাবেক পরিচালক রাজশাহীর ক্রীড়া সংগঠক মাহমুদ জামাল

প্রয়াত বিসিবির সাবেক পরিচালক রাজশাহীর ক্রীড়া সংগঠক মাহমুদ জামাল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক এবং রাজশাহীর প্রবীণ ক্রীড়া সংগঠক মাহমুদ জামাল মারা গেছেন। শনিবার রাজশাহীতে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।

চার দশকেরও বেশি সময় ধরে খেলাধুলার প্রসার ও উন্নয়নে কাজ করে রাজশাহীর ক্রীড়াঙ্গনে পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি। দীর্ঘ সময় রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ছিলেন। পাশাপাশি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের নির্বাহী সদস্যের দায়িত্বও পালন করেছেন।

দুই মেয়াদে ক্রিকেট বোর্ডের পরিচালকের দায়িত্বে ছিলেন তিনি। প্রথমবার ২০০৫ সালে এবং দ্বিতীয়বার ২০০৮ সালে এ পদে নির্বাচিত হন।

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ক্রিকেট বোর্ড। শোকবার্তায় বোর্ডটি তাঁর পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছে।

All Categories