হাইকোর্টের ৫৭টি বেঞ্চ নতুন করে সাজালেন প্রধান বিচারপতি
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে বিচারকাজ চালানোর জন্য ৫৭টি বেঞ্চ নতুনভাবে গঠন করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।
শনিবার (২৪ অক্টোবর) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রধান বিচারপতির এ আদেশ প্রকাশ করা হয়। আদেশে বলা হয়েছে, রবিবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টা থেকে এসব বেঞ্চে বিচারকাজ শুরু হবে।
জানা গেছে, অবকাশকালীন ছুটির পর প্রথম কার্যদিবস রবিবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের দুই বিভাগের বিচারপতিরা সৌজন্য সাক্ষাৎ করবেন। সেখানে থাকবেন অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদকসহ আইনজীবীরা। আপিল বিভাগের এক নম্বর এজলাসের সামনের করিডোরে এ সাক্ষাৎ হবে।