এখন দেশের অবস্থা আরো খারাপ হয়েছে, আমরা ভুল করেছি : পাভেল

এখন দেশের অবস্থা আরো খারাপ হয়েছে, আমরা ভুল করেছি : পাভেল

কুমিল্লার মুরাদনগরের এক গ্রামে বসতঘরে ঢুকে ২৫ বছর বয়সী এক নারীকে ধর্ষণের অভিযোগে তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছেন সাধারণ মানুষ। এই ঘটনায় একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর শনিবার রাত থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে প্রতিবাদের ঝড়।

ঘটনার প্রতিবাদে ফেসবুক লাইভে ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেতা সাইদুর রহমান পাভেল। প্রায় ১৩ মিনিটের ওই লাইভে তিনি ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি—মৃত্যুদণ্ড দাবি করেন। লাইভে একাধিকবার তাঁর কণ্ঠে শোনা যায়, ‘ধর্ষকদের ফাঁসি দিন’, ‘ধর্ষকদের মেরে ফেলুন’।

লাইভে পাভেল বলেন, যারা কুমিল্লার মুরাদনগরে এ ঘটনা ঘটিয়েছে, যারা ভিডিও ধারণ করেছে—তাদের প্রকাশ্যে ফাঁসি দেওয়া হোক। এদের পরিবারকেও সামনে আনা হোক। সেনাবাহিনী, প্রশাসন এবং যারা ক্ষমতায় আছেন বা আসার চেষ্টা করছেন তাঁদের প্রতি আমার অনুরোধ, এই পৈশাচিক ঘটনার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিন।

দেশের পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করে তিনি বলেন, স্বৈরাচারের সময়েও এত খারাপ অবস্থা ছিল না। মনে হচ্ছে গণঅভ্যুত্থানে অংশ নিয়ে আমরা ভুল করেছিলাম। এখন আরও খারাপ সময় পার করছি।

পাভেল সরাসরি মন্তব্য করে বলেন, যদি কারও সন্তান এমন ঘৃণ্য কাজ করে, তাহলে তার মা–বাবা, ভাই–বোনরা যেন নিজেই বিচার করে। যে কাজটা করেছে, তার নিজের পরিবার যদি বেঁচে থাকে, তারা যেন নিজ হাতে তাকে হত্যা করে। এটা বলছি একজন নাগরিক হিসেবে।

লাইভে পাভেল দেশের ছাত্রসমাজের প্রতিও প্রশ্ন ছুড়ে দেন। তিনি বলেন, ‘শাহবাগে যারা গিয়েছিল, তারা কি আবারও পথে নামবে না? ধর্ষণের বিচার চাইতে কি আরেকটা জনসমুদ্র তৈরি হবে না? চব্বিশের গণঅভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন, তাঁরা এখন কেন চুপ?

All Categories