ঢাকায় আসছেন জাতিসংঘ মহাসচিব

বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। আগামী ১৩ মার্চ তিনি ঢাকায় পৌঁছাবেন এবং ১৬ মার্চ পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন।

মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে এই সফরে আসবেন জাতিসংঘ মহাসচিব।

গত ৭ ফেব্রুয়ারি নিউইয়র্কে মহাসচিবের সঙ্গে সাক্ষাতের সময় রোহিঙ্গা ইস্যু এবং অগ্রাধিকার বিষয়ক প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমান তার হাতে আমন্ত্রণপত্রটি তুলে দেন।
 

All Categories