২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ করেছে আরব আমিরাত
পবিত্র রমজান মাস শুরু হতে এখনও কয়েক মাস বাকি। তবে সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি, সোমবার থেকে পবিত্র রমজান শুরু হতে পারে। গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
রমজান মাস ২৯ অথবা ৩০ দিনের হবে, তার ওপর নির্ভর করে ২০২৭ সালের ৯ অথবা ১০ মার্চ পালিত হতে পারে পবিত্র ঈদুল ফিতর। তবে রমজান ও ঈদের চূড়ান্ত তারিখ চাঁদ দেখার ওপর ভিত্তি করে নির্ধারিত হবে।
এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবং আরব ইউনিয়ন ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড স্পেস সায়েন্সেসের সদস্য ইব্রাহিম আল জারওয়ান জানান, আগামী রমজানের সম্ভাব্য সূচনার আগে ইসলামী চন্দ্র বর্ষপঞ্জির আরও চারটি চন্দ্র মাস অতিক্রম করবে।