ভূমিকম্প-পরবর্তী সুনামিতে রাশিয়ায় আঞ্চলিক জরুরি অবস্থা ঘোষণা
রাশিয়ার সাখালিন অঞ্চলের উত্তর কুরিল দ্বীপপুঞ্জে শক্তিশালী ভূমিকম্প ও সুনামির পর আঞ্চলিক জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
বুধবার (৩০ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
এর আগে স্থানীয় সময় সকাল ৮টা ২৫ মিনিটে রাশিয়ার পূর্ব উপকূলে ৮ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বলেছে, কম্পনের উৎপত্তিস্থল ছিল ভূগর্ভের গভীরে।
ভূমিকম্পের পরপরই সাখালিন অঞ্চলের বন্দর শহর সেভেরো-কুরিলস্কের কিছু অংশ প্লাবিত হয় অন্তত তিনটি সুনামির ঢেউয়ে। তবে হতাহত কিংবা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, উপকূলীয় এলাকা থেকে মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। সতর্ক অবস্থানে রয়েছে জরুরি সেবা সংস্থাগুলো।