বঙ্গোপসাগরে ঘনীভূত লঘুচাপ, রোববার দেশে কেমন থাকবে আবহাওয়া
পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তার আশপাশে লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট রূপ নিয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে সরে যেতে পারে এবং আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা আছে।
রোববার (২৫ অক্টোবর) চট্টগ্রাম বিভাগের কিছু কিছু স্থানে সাময়িক দমকা হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে। দেশের বাকি অংশে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া মূলত শুষ্ক থাকার আভাস দেওয়া হয়েছে।
দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, আর রাতের তাপমাত্রায় তেমন পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। ঢাকায় ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার গতিতে পশ্চিম বা উত্তর-পশ্চিমা বাতাস বইতে পারে। গত সন্ধ্যা ৬টায় রাজধানীতে আপেক্ষিক আর্দ্রতা ছিল ৫২ শতাংশ।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ ঢাকায় সূর্য ডুববে সন্ধ্যা ৫টা ২৪ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টায়।