ভিয়েতনামে পৌঁছে বাংলাদেশ দলে যোগ দিলেন হামজা চৌধুরী
ভিয়েতনামে পৌঁছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ক্যাম্পে যোগ দিলেন হামজা চৌধুরী। স্থানীয় সময় আজ বিকেল ৪টায় দেশটির রাজধানী হ্যানয়ে পৌঁছান তারকা এই মিডফিল্ডার। দলের ম্যানেজার আমের খান হামজাকে হ্যানয় বিমানবন্দর থেকে আনতে যান। ইমিগ্রেশন ও বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে আধ ঘন্টার বেশি সময় লাগে।
হামজার ভিয়েতনাম যাওয়ার কথা ছিল গত রবিবার (২২ মার্চ)। কিন্তু এর আগের রাতে ইংলিশ চ্যাম্পিয়নশিপে তার ক্লাব লেস্টার সিটির খেলা থাকায় যথাসময়ে যেতে পারেননি। গতকাল ইংল্যান্ড থেকে টার্কিশ এয়ারলাইনসের উড়োজাহাজে রওনা হয়ে আজ বিকেলে পৌঁছান তিনি। হংকং ও ভারতের বিপক্ষে ম্যাচের আগে যখন ঢাকায় এসেছিলেন, তখন ইংল্যান্ড থেকে সকালে এসে বিকেলে অনুশীলন করেছেন। তবে ভ্রমণক্লান্তি থাকায় আজ তার গা গরম করার সম্ভাবনা কম। তবে তিনি অনুশীলন মাঠে দলের সবার সঙ্গে দেখা করবেন বলে জানা গেছে।
২৬ মার্চ স্বাগতিক ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ।পরের দিন সিঙ্গাপুরে যাবেন হামজা-জামাল-মোরছালিনরা। ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের এএফসি এশিয়ান কাপ বাছাই ম্যাচ। ম্যাচ দুটি খেলে তপু-রাকিবরা ঢাকায় ফিরবেন, হামজা চলে যাবেন ইংল্যা