টাঙ্গাইলে ১০০ কেজি গাঁজাসহ কৃষক দলের নেতা গ্রেপ্তার

টাঙ্গাইলের সখীপুরে ১০০ কেজি গাঁজাসহ হেলাল মিয়াসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (৪ অক্টোবর) ভোরে উপজেলার বেতুয়া এলাকা থেকে তাদের আটক করা হয়। গ্রেপ্তার হেলাল মিয়া (৪২) বহেড়াতৈল ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক। সঙ্গে ছিলেন আশরাফুল আলম (৩৯) ও রাজু ইসলাম।

গোপন তথ্যের ভিত্তিতে বেতুয়া তিন রাস্তার মোড়ে তল্লাশিচৌকি বসিয়ে একটি কাভার্ডভ্যান ও সেটিকে পাহারা দেওয়া মোটরসাইকেলে তল্লাশি চালানো হয়। জিজ্ঞাসাবাদে মাদক বহনের কথা জানালে তাদের দেওয়া তথ্য অনুযায়ী ভ্যানের বিশেষ কায়দায় লুকানো প্লাস্টিকের বস্তা থেকে ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় কাভার্ডভ্যান, মোটরসাইকেল, নগদ টাকা ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।

আটক তিনজন দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করতেন বলে জানানো হয়েছে। পরে তাদের সখীপুর থানায় হস্তান্তর করা হয়।

All Categories