তামিমের মোবাইল নম্বর ব্লক করে রেখেছেন আমিনুল!
বাংলাদেশ ক্রিকেটে নতুন প্রশাসনিক অধ্যায়ের মাঝেই সামনে এসেছে অপ্রত্যাশিত এক ঘটনা। সাবেক অধিনায়ক ও বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল জানিয়েছেন, সাবেক বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তার মোবাইল নম্বর ব্লক করে রেখেছেন, ফলে যোগাযোগের সব চেষ্টা ব্যর্থ হয়েছে।সাম্প্রতিক সময়ে জাতীয় ক্রীড়া পরিষদের সিদ্ধান্তে আমিনুলের নেতৃত্বাধীন বোর্ড ভেঙে দিয়ে তামিম ইকবালের নেতৃত্বে গঠন করা হয় বিসিবির অ্যাডহক কমিটি। এই সিদ্ধান্ত মেনে নিতে না পেরে নিজেকে বৈধ সভাপতি দাবি করে বিবৃতিও দেন আমিনুল।
তবে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি নতুন বোর্ডকে অনুমোদন দেওয়ায় শেষ পর্যন্ত তার অবস্থান দুর্বল হয়ে পড়ে।এই পরিস্থিতির মধ্যেই দায়িত্ব নেওয়ার মাত্র ১০ দিনের মাথায় সাবেক অধিনায়কদের সম্মান জানাতে বিশেষ ‘ক্যাপ্টেন্স কার্ড’ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন তামিম। বাংলাদেশের প্রথম বিশ্বকাপ (১৯৯৯) অধিনায়ক হিসেবে আমিনুল ইসলাম বুলবুলের জন্যও প্রস্তুত ছিল এই সম্মাননা কার্ড।
কিন্তু অনুষ্ঠানের আগে তাকে আমন্ত্রণ জানাতে গিয়ে বিপাকে পড়েন তামিমতিনি বলেন, ‘আমি বুলবুল ভাইকে কল করেছি, উনাকে মেসেজ ওপাঠিয়েছি তারপরে উপলব্ধি করলাম যে আমিও ব্লকড (ফোনে/হোয়াটসঅ্যাপে ব্লকড)। উনার সঙ্গে যোগাযোগ হয়নি।’তামিম আরো জানান, তিনি ব্যক্তিগতভাবে সব সাবেক অধিনায়কের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছেন। মাশরাফি ও সাকিব আল হাসানের সঙ্গেও যোগাযোগ করা হয়, যদিও নানা কারণে সবাই উপস্থিত থাকতে পারেননি।
অন্যদিকে সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয় বর্তমানে আইনি জটিলতায় থাকায় তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে কার্ড পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।তামিমের দেওয়া ‘ক্যাপ্টেনস কার্ড’ পেলেন অধিনায়করা
বিসিবি প্রধান জানান, যারা অনুষ্ঠানে আসতে পারেননি তারা সুবিধাজনক সময়ে এই ‘ক্যাপ্টেন্স কার্ড’ সংগ্রহ করতে পারবেন। এই কার্ডের মাধ্যমে দেশ-বিদেশে বাংলাদেশের ম্যাচে বিনামূল্যে প্রবেশ, ভিভিআইপি পার্কিং সুবিধা, স্বাস্থ্য বীমা এবং বোর্ডের চিকিৎসা সহায়তা পাবেন সাবেক অধিনায়কেরা।