স্যোশাল মিডিয়ায় ‘ইন্নালিল্লাহ’ লিখে বিমানবন্দরে কাঁদলেন নোরা ফতেহি

স্যোশাল মিডিয়ায় ‘ইন্নালিল্লাহ’ লিখে বিমানবন্দরে কাঁদলেন নোরা ফতেহি

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহিকে দেখা গেল অশ্রুসজল চোখে মুম্বাই বিমানবন্দরে। কালো জ্যাকেট ও প্যান্ট পরে, চোখে সানগ্লাস থাকলেও তাঁর কান্না আড়াল করতে পারেনি কিছুই।

রোববার (৬ জুলাই) সকালে মুম্বাই বিমানবন্দরে পৌঁছান নোরা। গাড়ি থেকে নেমেই দ্রুত ভেতরের দিকে এগিয়ে যান তিনি। এ সময় পাপারাজ্জিদের ভিড় হলে নিরাপত্তারক্ষীরা তাঁদের সরিয়ে দেন। ক্যামেরায় ধরা পড়ে, নোরা কাঁদছিলেন।

এর আগে ইনস্টাগ্রামে একটি স্টোরি পোস্ট করেন নোরা, যেখানে লেখা ছিল, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’ পোস্টটি দেখেই নেটিজেনদের মধ্যে প্রশ্ন ওঠে, ঘনিষ্ঠ কোনো মানুষকে কি হারালেন নোরা?

তবে তিনি ঠিক কাকে হারিয়েছেন বা কী ঘটেছে—সে বিষয়ে কিছু জানাননি।

নোরা ফাতেহি মূলত বলিউডে তাঁর নাচের দক্ষতা ও স্টাইলের জন্য পরিচিত। ‘দিলবর’, ‘সাকি সাকি’, ‘গারমি’র মতো গানে তাঁর পারফরম্যান্স তাঁকে এনে দিয়েছে ‘বেলি ডান্স কুইন’-এর খেতাব।

নোরার কান্নার দৃশ্য এবং ইনস্টাগ্রামের পোস্ট সব মিলিয়ে ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। অনেকেই তাঁর জন্য সহানুভূতি জানিয়েছেন ও শোক প্রকাশ করেছেন।

All Categories