ব্যালন ডি’অরের মুকুট হ্যারি কেইনের, আবেগঘন প্রতিক্রিয়া ইংলিশ স্ট্রাইকারের
এ বছরের ব্যালন ডি’অর পুরস্কার জিতে নিয়েছেন ইংল্যান্ডের স্ট্রাইকার হ্যারি কেইন। ফুটবলের সর্বোচ্চ ব্যক্তিগত এই স্বীকৃতির দৌড়ে তিনি পেছনে ফেলেছেন লামিন ইয়ামাল ও কিলিয়ান এমবাপ্পেকে।
বায়ার্ন মিউনিখের এই তারকা ২০০১ সালে মাইকেল ওয়েনের পর প্রথম ইংলিশ খেলোয়াড় হিসেবে ব্যালন ডি’অর ঘরে তুললেন। অর্থাৎ ২৫ বছর পর আবার ইংল্যান্ডের কোনো পুরুষ ফুটবলারের হাতে উঠল এই পুরস্কার।
পুরস্কার নেওয়ার সময় মঞ্চে আবেগ সামলাতে পারেননি কেইন। প্রথমে বিস্ময় প্রকাশ করে তিনি বলেন, ‘বাহ, বাহ, বাহ।’ পরে বলেন, প্রায় কথা হারিয়ে ফেলেছেন তিনি। অনুষ্ঠানটি লন্ডনে হওয়ায় মুহূর্তটি তাঁর কাছে আরও বিশেষ হয়ে উঠেছে বলে জানান তিনি।
ভোটারদের ধন্যবাদ জানিয়ে কেইন বলেন, সিদ্ধান্ত নেওয়া যে কতটা কঠিন ছিল, তা তিনি কল্পনা করতে পারেন। যাঁরা তাঁর পক্ষে ভোট দিয়েছেন, তাঁদের প্রত্যেকের প্রতি তিনি কৃতজ্ঞ।