সংবিধান সংস্কারে রাজনৈতিক ঐকমত্য জরুরি: ইইউ রাষ্ট্রদূত

বাংলাদেশের সংবিধান সংস্কারের উদ্যোগ এখনো শেষ হয়নি। এটি এগিয়ে নিতে রাজনৈতিক অঙ্গনে বৃহত্তর ঐকমত্য গড়ে তোলা প্রয়োজন বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার।

রোববার রাজধানীতে বে অব বেঙ্গল কনভারসেশন-২০২৬-এর দ্বিতীয় দিনের অধিবেশনে তিনি বলেন, দক্ষিণ এশিয়া ও বৃহত্তর ইন্দো-প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশের কৌশলগত গুরুত্ব অনেক। দেশটি একই সঙ্গে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ, রাজনৈতিক রূপান্তর, জবাবদিহিমূলক প্রতিষ্ঠান পুনর্গঠন, অর্থনৈতিক চাপ ও জলবায়ু ঝুঁকি মোকাবিলা করছে।

মাইকেল মিলার জানান, ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশকে দাতা-গ্রহীতা সম্পর্কের বাইরে কৌশলগত অংশীদার হিসেবে দেখতে চায়। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে মসৃণ উত্তরণে সহযোগিতার পাশাপাশি ভবিষ্যতে বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনাও যাচাই করা হচ্ছে।

All Categories