পরীমণির পর এবার বধূর সাজে তানজিন তিশা, ছবিতে ভক্তদের উচ্ছ্বাস
কিছুদিন আগে লাল শাড়ি, মাথায় মুকুট আর সোনালি গয়নায় কনের সাজে ছবি প্রকাশ করে আলোচনায় এসেছিলেন চিত্রনায়িকা পরীমণি। এবার একই ধাঁচের বধূবেশে নিজের ছবি ভক্তদের সামনে আনলেন অভিনেত্রী তানজিন তিশা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিগুলোর প্রশংসায় মেতেছেন অনুরাগীরা।
ছবিতে তিশাকে দেখা গেছে জমকালো বিয়ের সাজে। গাঢ় লাল শাড়ির পাড় ও আঁচলজুড়ে সোনালি সুতার কাজ। মাথায় লাল ওড়নার ঘোমটা, গলায় মোটা সোনালি চোকার, কানে ঝুমকা, কপালে টিকলি। হাতে সোনালি বালার সঙ্গে লাল চুড়ি তার সাজে আলাদা আভিজাত্য এনেছে।
মেকআপ ও চুলের ধরনও নজর কেড়েছে। পেছনে গোছানো খোঁপা, চোখে টানা আইলাইনার, ঠোঁটে মানানসই রং। লাল শাড়ির সঙ্গে গয়নার মিল পুরো সাজকে আরও আকর্ষণীয় করেছে।
ছবির মন্তব্যের ঘরে শাকিব খান নামে একটি প্রোফাইল থেকে লেখা হয়েছে, ‘তুমি আমার ক্রাশ’। ফারহানা নামে একজন লিখেছেন, ‘তুমি সেরা’। আরও অনেকে তিশার রূপের প্রশংসা করেছেন; কেউ লিখেছেন, ‘তিশা বিউটিফুল’। সব মিলিয়ে নতুন এই ছবি নিয়ে ভক্তদের মধ্যে বেশ উচ্ছ্বাস দেখা যাচ্ছে।