শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণের প্রতিযোগিতা ‘মার্কস অল রাউন্ডার’-এর ফাইনাল শুরু শুক্রবার

শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণের প্রতিযোগিতা ‘মার্কস অল রাউন্ডার’-এর ফাইনাল শুরু শুক্রবার

দেশের শিশু-কিশোরদের নিয়ে আয়োজিত সবচেয়ে বড় প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ‘মার্কস অল রাউন্ডার’-এর শেষ ধাপের প্রচার শুরু হচ্ছে টেলিভিশনের পর্দায়।

আগামী শুক্রবার, ৩০ অক্টোবর থেকে প্রতি শুক্র ও সোমবার রাত সাড়ে ৯টায় এই পর্ব দেখা যাবে।

প্রায় এক বছর ধরে চলা এই আয়োজনে অংশ নিয়েছে আনুমানিক তিন লাখ শিশু-কিশোর। সারা দেশে ১০০টি আঞ্চলিক পর্ব এবং এরপর বিভাগীয় ও জাতীয় পর্যায়ের বাছাই শেষে বেছে নেওয়া প্রতিযোগীরা এখন ফাইনালে মুখোমুখি হবে। নাচ, গান, অভিনয়, ছবি আঁকা, আবৃত্তি, গল্প বলা ও তাৎক্ষণিক বক্তৃতায় নিজেদের দক্ষতা দেখিয়ে বয়স অনুযায়ী তিনটি গ্রুপ থেকে বাছাই করা হবে দেশের সেরা তিন অলরাউন্ডার।

প্রতিটি গ্রুপের সেরা তিনজন পাবে ১৫ লাখ টাকা করে শিক্ষাবৃত্তি। সব মিলিয়ে বিজয়ীদের জন্য পদকের পাশাপাশি থাকছে মোট এক কোটি টাকার শিক্ষাবৃত্তি।

All Categories