শি জিনপিংকে হোয়াইট হাউসে আমন্ত্রণ ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে আগামী ২৪ সেপ্টেম্বর হোয়াইট হাউসে একটি বৈঠক হতে যাচ্ছে। বেইজিং সফরকালে এক ভোজসভায় ট্রাম্প চীনা প্রেসিডেন্টকে এই সফরের আমন্ত্রণ জানান।

বিশ্বের সবচেয়ে বড় দুই অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনা কমিয়ে আনতে দুই দেশের নেতারাই আলোচনা চালিয়ে যাচ্ছেন। বেইজিংয়ে অনুষ্ঠিত এই বৈঠকটিতে দুই দেশের বাণিজ্য সম্পর্ক, তাইওয়ান ইস্যু ও প্রযুক্তি খাতের নানা সমস্যা নিয়ে গুরুত্বের সাথে আলোচনা করা হয়েছে। এই আলোচনা দুই দেশের মধ্যে বড় কোনো বাণিজ্যিক চুক্তির পথ তৈরি করতে পারে বলে ধারণা করা হচ্ছে।ট্রাম্পের এই চীন সফরে তার সাথে যোগ দিয়েছেন আমেরিকার নামী প্রযুক্তি ও মহাকাশ খাতের ব্যবসায়িক নেতারা।গত বছর দেশ দুটির মধ্যে বাণিজ্য যুদ্ধ থামানোর যে চুক্তি হয়েছিল, এই সফরের মাধ্যমে তার আরও উন্নতির আশা করছেন বিশ্ববাজারের বিনিয়োগকারীরা।

সেপ্টেম্বরে ওয়াশিংটনে দুই নেতার এই পরবর্তী সাক্ষাৎটি খুবই গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বছরের পর বছর ধরে চলা লড়াই ও পাল্টাপাল্টি হুঁশিয়ারির পর এই বৈঠক দুই দেশের সম্পর্ককে আরো শান্ত ও স্থিতিশীল করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

 

All Categories