ভোট জালিয়াতির খবর দিলে ১০ লাখ ডলার পুরস্কারের ঘোষণা ট্রাম্পের
আগামী ৩ নভেম্বর অনুষ্ঠেয় মধ্যবর্তী নির্বাচনের আগে ভোটে কারচুপির তথ্যদাতার জন্য বড় অঙ্কের পুরস্কার ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অতীতের নির্বাচন কিংবা এবারের নির্বাচনে জালিয়াতির প্রমাণ দিয়ে সহায়তা করলে এক মিলিয়ন বা ১০ লাখ ডলার দেওয়া হবে।
তবে শর্ত হলো, তথ্যের ভিত্তিতে জালিয়াতির সঙ্গে জড়িতরা গ্রেপ্তার হতে হবে এবং আদালতে তাদের সাজা নিশ্চিত হতে হবে। মঙ্গলবার (২৭ অক্টোবর) আনাদোলুর এক প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প জানান, কারচুপির তথ্য যিনিই দেবেন এবং তা অভিযুক্তদের গ্রেপ্তার ও সাজার পথ সুগম করবে, তিনিই এই পুরস্কার পাবেন।
আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে ভোটাররা ঠিক করবেন কংগ্রেসের নিয়ন্ত্রণ কোন দলের হাতে থাকবে। ভোটের সততা ও নিরাপত্তা নিয়ে দেশটির রাজনীতিতে তীব্র বিতর্কের মধ্যেই এই ঘোষণা এলো।