নভেম্বরের শুরুতেই শিক্ষার্থীদের জন্য টানা তিন দিনের ছুটি

নভেম্বরের প্রথম সপ্তাহের শেষে স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা টানা তিন দিন ছুটি কাটানোর সুযোগ পাচ্ছেন। ৮ নভেম্বর রোববার শ্যামাপূজা উপলক্ষে ছুটি থাকায় এই দীর্ঘ অবকাশ তৈরি হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাম্প্রতিক প্রজ্ঞাপন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ২০২৬ সালের ছুটির তালিকা অনুযায়ী ৭ নভেম্বর শনিবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হবে। তার পরদিন ৮ নভেম্বর হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্যামাপূজা অনুষ্ঠিত হবে।

এর আগের দিন ৬ নভেম্বর শুক্রবার সাপ্তাহিক ছুটি। ৭ নভেম্বর শনিবার সাপ্তাহিক ছুটির পাশাপাশি জাতীয় দিবসের ছুটিও রয়েছে। আর ৮ নভেম্বর রোববার শ্যামাপূজার ছুটি।

ফলে শুক্র, শনি ও রোববার—এই তিন দিন সরকারি-বেসরকারি স্কুল-কলেজ ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোও এই ছুটির আওতায় থাকবে।

তবে কারিগরি ও মাদরাসা শিক্ষা অধিদপ্তরের ছুটির তালিকায় শ্যামাপূজা উপলক্ষে ছুটির উল্লেখ না থাকায় মাদরাসার শিক্ষার্থীরাও একই ছুটি পাবেন কি না, তা এখনো নিশ্চিত নয়।

All Categories