রিয়াদে ভিক্ষাবৃত্তির অভিযোগে বাংলাদেশি-ভারতীয়সহ ৪ প্রবাসী গ্রেফতার
ভিক্ষাবৃত্তিতে জড়িত থাকার অভিযোগে সৌদি আরবের রাজধানী রিয়াদে চার প্রবাসীকে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে বাংলাদেশি ও ভারতীয় নাগরিক রয়েছেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে স্থানীয় গণমাধ্যমের খবরে জানা গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত বিবৃতিতে সৌদি জননিরাপত্তা বিভাগ দাতাদের প্রতি আহ্বান জানিয়েছে, সহায়তা যেন প্রকৃত অভাবীদের হাতে পৌঁছায়, সেজন্য কেবল অনুমোদিত ও সরকারি প্ল্যাটফর্মের মাধ্যমেই অনুদান দিতে হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন জননিরাপত্তা বিভাগ জানিয়েছে, দেশজুড়ে সব ধরনের ভিক্ষাবৃত্তি প্রতিরোধে চলমান অভিযানের অংশ হিসেবেই এই গ্রেফতার করা হয়েছে।