সৌদির দাম্মাম বিমানবন্দরে হুথি হামলা: সৌদি ও ভারতীয় নাগরিকসহ নিহত ২, আহত ৮

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের চালানো হামলায় দুজন প্রাণ হারিয়েছেন। দেশটির সাধারণ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (জিএসিএ) মৃতের সংখ্যা নিশ্চিত করেছে।

কর্তৃপক্ষের বিবৃতি অনুযায়ী, বুধবার সন্ধ্যায় ঘটা এই হামলায় একজন সৌদি নাগরিক ও একজন ভারতীয় প্রবাসী নিহত হন। এ ছাড়া আরও আটজন আহত হয়েছেন। তাঁদের কারও আঘাত সামান্য, কেউ কেউ গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

জিএসিএ জানিয়েছে, নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে কাজ করছে এবং প্রাথমিক ক্ষয়ক্ষতির মূল্যায়ন চলছে। হামলার পর বিমানবন্দরের উড্ডয়ন ও অন্যান্য কার্যক্রম আবার স্বাভাবিক হয়ে এসেছে বলেও জানানো হয়।

All Categories