পিআরের নামে অস্থিরতা প্রতিষ্ঠার চেষ্টা ব্যর্থ হবে: সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, যারা প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতির নামে ‘পারমানেন্ট রেস্টলেসনেস’ প্রতিষ্ঠা করতে চায়, তারা সফল হবে না। দেশের মানুষ এই পদ্ধতির বিপক্ষে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন বলেন, দেশে এখন নির্বাচনের আমেজ চলছে। কোনো দল যদি নির্বাচনের পথে বাধা সৃষ্টি করে, জনগণ তাদের চিহ্নিত করে রাজনৈতিকভাবে প্রত্যাখ্যান করবে।

পিআর পদ্ধতির সমালোচনা করে তিনি বলেন, এই পদ্ধতিতে মেজরিটির ভিত্তিতে সরকার গঠন করা সম্ভব হয় না। যেসব দেশে পিআর চালু আছে, সেখানে সরকার স্থিতিশীল থাকে না।

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের গণতন্ত্র উত্তরণের পথে কোনো দেশি বা বিদেশি শক্তি বাধা দিলে জনগণ তা প্রতিহত করবে। একটি গোষ্ঠী ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজন করতে চায়, তারা নির্বাচন বাধাগ্রস্ত করারও চেষ্টা করছে। কিন্তু জনগণ তাদের প্রতিহত করবে।

All Categories