পাইকপাড়া কোয়ার্টারের লিফট দুর্ঘটনায় তদন্ত কমিটি গঠন

মিরপুরের পাইকপাড়া সরকারি কোয়ার্টারে লিফট দুর্ঘটনার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

মন্ত্রণালয়ের উপসচিব মো. আবু নাছের স্বাক্ষরিত আদেশে যুগ্মসচিব আবুল বাকের মো. তৌহিদকে আহ্বায়ক করে কমিটি গঠন করা হয়। কমিটির অন্য দুই সদস্য হলেন বুয়েটের অধ্যাপক ড. মাহবুব আলম এবং গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবদুল্লাহ আল মামুন।

লিফটের রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনায় নিয়ম মানা হয়েছিল কি না, দুর্ঘটনার কারণ এবং দায়ী ব্যক্তিদের শনাক্ত করে প্রতিবেদন দিতে কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে দুর্ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে মন্ত্রণালয়।

All Categories