ঐতিহাসিক জুলাই ঘোষণা গণতন্ত্র উত্তরণের পথকে সুগম করবে : মির্জা ফখরুল
‘জুলাই ঘোষণাপত্র’ এবং আগামী বছরের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন আয়োজনের ঘোষণা স্বাগত জানিয়েছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই ঐতিহাসিক ঘোষণা বাংলাদেশের রাজনৈতিক অচলাবস্থা কাটিয়ে উঠবে এবং গণতন্ত্র উত্তরণের পথ সুগম করবে।
আজ বুধবার বেলা পৌনে ১২টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ প্রতিক্রিয়া জানান তিনি।
মির্জা ফখরুল বলেন, বিএনপি মনে করে, এই নির্বাচন যাতে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও সর্বজনগ্রহণযোগ্য হয়, সে লক্ষ্যে সরকার ও নির্বাচন কমিশনকে যথাযথ ব্যবস্থা নিতে হবে।
তিনি বলেন, এই নির্বাচনই হবে একটি কার্যকর জাতীয় সংসদ গঠনের সুযোগ। আমরা চাই, এ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাক। এজন্য বিএনপি সব রাজনৈতিক দল ও দেশের জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছে এই নির্বাচনে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে জাতিকে একটি সঠিক পথে এগিয়ে নিতে।
বিএনপি মহাসচিব আরও বলেন, দেশে দীর্ঘদিন ধরে যে রাজনৈতিক অনিশ্চয়তা ও অস্থিরতা বিরাজ করছে, তার একটি গঠনমূলক সমাধান পাওয়ার জন্য ‘জুলাই ঘোষণা’ একটি ইতিবাচক অগ্রগতি। তিনি বলেন, ‘আমরা আশা করি, এই ঘোষণার বাস্তবায়ন সবার জন্য ন্যায্য ও সমতাভিত্তিক রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করবে।