মুক্তির ৭ দিনের মাথায় পাইরেসি হওয়া ‘তাণ্ডব’ এবার ওটিটিতে

মুক্তির ৭ দিনের মাথায় পাইরেসি হওয়া ‘তাণ্ডব’ এবার ওটিটিতে

গত ঈদুল আজহায় মুক্তি পাওয়া আলোচিত সিনেমা ‘তাণ্ডব’ এবার আসছে ওটিটি প্ল্যাটফর্মে। রায়হান রাফী পরিচালিত এই সিনেমাটি আগস্ট মাসে একযোগে মুক্তি পাবে চরকি এবং হইচই-তে—বিষয়টি নিশ্চিত করেছে সংশ্লিষ্ট প্রযোজনা সংস্থা।

মুক্তির মাত্র সাত দিনের মাথায় পাইরেসির শিকার হওয়া শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’ নিয়ে দর্শকদের মধ্যে ছিল ব্যাপক আগ্রহ ও আলোচনার ঝড়। এবার ঘরে বসেই বৈধভাবে সিনেমাটি উপভোগ করতে পারবেন বাংলা ভাষাভাষী দর্শকরা।

প্রেক্ষাগৃহে যারা দেখতে পারেননি কিংবা আবার দেখতে চান, তাদের জন্যই ‘তাণ্ডব’-এর ওটিটি রিলিজ। বাংলা ভাষাভাষী যে কেউ, যেখানেই থাকুন, এবার সিনেমাটি দেখতে পারবেন অনলাইনে।

এই সিনেমার মধ্য দিয়েই বড় পর্দায় অভিষেক ঘটে ছোট পর্দার জনপ্রিয় মুখ সাবিলা নূর-এর। একই সঙ্গে দীর্ঘদিন পর এক সিনেমায় দেখা যায় শাকিব খান ও জয়া আহসানকে। আরও অভিনয় করেছেন:

আফজাল হোসেন, তারিক আনাম খান, ফজলুর রহমান বাবু, সালাহউদ্দিন লাভলু, গাজী রাকায়েত, শহীদুজ্জামান সেলিম, অশোক ব্যাপারী, ড. এজাজ, রোজি সিদ্দিকী, সুমন আনোয়ার, এ কে আজাদ সেতু, এফ এস নাঈম এবং শিবা শানু।

সিনেমাটি প্রযোজনা করেছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। সহ-প্রযোজক হিসেবে ছিল চরকি এবং নির্মাণ সহযোগিতায় ছিল দীপ্ত।

All Categories