মানিকগঞ্জে জাহিদ মালেকের মামাতো ভাই জ্যোতি গ্রেফতার
মানিকগঞ্জের সাটুরিয়ায় সাবেক স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেকের মামাতো ভাই আনোয়ার হোসেন খান জ্যোতিকে (৬৫) গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার হরগজ এলাকায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
জ্যোতি হরগজ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি। দীর্ঘদিন ধরে তিনি স্থানীয় আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন।
সাবেক স্বাস্থ্যমন্ত্রীর ঘনিষ্ঠ আত্মীয় হিসেবে এলাকার রাজনীতিতে তার আলাদা পরিচিতি রয়েছে। তিনি হরগজ ইউনিয়নের বালুরচর এলাকার মমতাজ উদ্দিনের ছেলে।