কিয়েভে রাতভর রুশ বাহিনীর হামলায় শিশুসহ নিহত ৪

ইউক্রেনের রাজধানী কিয়েভে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। বুধবার (২৭ আগস্ট) রাতের এ হামলায় এক শিশুসহ অন্তত চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।

বৃহস্পতিবার সকালে ইউক্রেনের কর্মকর্তারা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন। কিয়েভের সামরিক প্রশাসন জানিয়েছে, শহরের বিভিন্ন এলাকায় হামলা হয়েছে। নিহতের সংখ্যা চারজন।

কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসকো বলেন, আহতদের মধ্যে দুটি শিশু রয়েছে। তিনি আরও জানান, শহরের বিভিন্ন এলাকায় আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে পূর্ব উপকণ্ঠে বহুতল দুটি ভবনও রয়েছে।

 ক্ষয়ক্ষতির বিস্তারিত তালিকা ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে। এতে বেশ কয়েকটি বহুতল আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

All Categories