জার্মান চ্যান্সেলর কিয়েভে পৌঁছালেন সাইরেন-বিস্ফোরণের মধ্যে

রাশিয়ার হামলা বৃদ্ধির প্রেক্ষাপটে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রতি সমর্থন জানাতে রবিবার কিয়েভ সফরে গেছেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস। তার আগমনের সময় রাজধানীতে বিমান হামলার সাইরেন ও বিস্ফোরণের শব্দ শোনা যায়।

জার্মান কর্মকর্তারা জানিয়েছেন, সফরে মের্ৎস ১১৩ কোটি ডলারের সামরিক সহায়তা এবং জ্বালানি খাত মেরামতে ৩৫ কোটি ইউরোর একটি প্যাকেজ ঘোষণা করবেন। বিভিন্ন ধরনের ড্রোন যৌথভাবে উৎপাদনের চুক্তিও চূড়ান্ত হওয়ার কথা রয়েছে। মের্ৎস বলেন, আগামী সপ্তাহগুলোতে ইউক্রেনের পূর্ণ সমর্থন প্রয়োজন এবং রাশিয়াকে থামাতে হবে।

কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎস্কো জানান, রুশ হামলায় নিপ্রো নদীর ওপর নর্দার্ন ব্রিজ ক্ষতিগ্রস্ত হয়েছে। একই হামলায় সেতু সংলগ্ন পথ ও এলাকার গরম পানি সরবরাহ ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়।

মের্ৎসের সঙ্গে জার্মান অর্থনীতিমন্ত্রী ও একটি ব্যবসায়ী প্রতিনিধিদল রয়েছে। ড্রোন, ক্ষেপণাস্ত্র ও সংশ্লিষ্ট সফটওয়্যার উৎপাদনে জার্মানি-ইউক্রেন সহযোগিতার চুক্তি দ্রুত চূড়ান্ত হতে পারে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় পাল্টা হামলা অব্যাহত রাখার কথা জানিয়ে বিদেশি নাগরিকদের ইউক্রেন ভ্রমণে সতর্ক করেছে।

All Categories