জামায়াত-শিবিরের লাগাম টেনে না ধরলে হাসিনার চেয়েও ভয়ংকর হবে: রাশেদ খান
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, ছাত্রলীগের ভয়ে যারা একসময় গুপ্ত ছিল, তারা কীভাবে ছাত্রদলকে কু*ত্তার মতো পিটিয়ে রাজশাহী ছাড়া করতে চায়—এ প্রশ্নের জবাব দিতে হবে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে তিনি এসব কথা বলেন।
পোস্টে তিনি উল্লেখ করেন, ‘ছাত্রদল রাজপথে না থাকলে ছাত্রলীগ জামায়াত-শিবিরকে পিটিয়ে আবারও গুপ্ত বানিয়ে দিবে, এই বাস্তবতা কেন এরা বুঝতে চায় না?’
রাশেদ খান আরও বলেন, বিরোধীদল হয়েই কু*ত্তার মতো পিটিয়ে সরকারি দলের লোকজনকে এলাকা ছাড়া করতে চায়, ভবিষ্যতে ক্ষমতায় গেলে তারা কী করবে, তা নিশ্চয়ই অননুমেয় নয়।
জামায়াত-শিবির প্রসঙ্গে তিনি বলেন, বিরোধীদল হয়েই জামায়াত-শিবির মজলুম থেকে জালিম হয়ে গেছে। সুতরাং জামায়াতের পরিণতি আওয়ামী জালিমের মতোই হবে।
তিনি আরও বলেন, বাস্তবিক অর্থে, এদেরকে কাঁচুমাচু করে দেশ পরিচালনার সুযোগ নেই। তারা শেখ হাসিনার পথ অনুসরণ করছে। শেখ হাসিনা যেমন বলেছিলেন, বিএনপিকে ১ দিনও শান্তিতে দেশ চালাতে দিবে না, এরা সেই পথ অনুসরণ করছে।
রাশেদ খান বলেন, ‘সুতরাং জামায়াত-শিবিরের লাগাম টেনে না ধরলে এরা শেখ হাসিনার থেকেও ভয়ংকর হয়ে উঠবে।’