‘ফ্যাসিস্ট ও রাজাকারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে’
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর সুমন বলেছেন, ফ্যাসিস্ট ও রাজাকারদের সঙ্গে আমাদের সম্পর্ক ছিন্ন করতে হবে। যদি তাদের সঙ্গে কোনও আত্মীয়তা থাকে, তবে সেই সম্পর্কও ছিন্ন করতে হবে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকালে কাউখালীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি অভিযোগ করেন, বিএনপি পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।
প্রতিমন্ত্রী বলেন, ‘এক বাড়িতে বিএনপি করলে সবার বিএনপি হতে হবে। এক ভাই বিএনপি করবে, অন্য ভাই ফ্যাসিস্ট হবে, আরেক ভাই গুপ্ত হবে, তা চলবে না। আমার স্পষ্ট বার্তা, আপনারা কিন্তু পার পাবেন না।’
তিনি খালেদা জিয়ার মৃত্যুর প্রসঙ্গ টেনে বলেন, ‘আমাদের নেত্রী, আমাদের অভিভাবক, আমাদের দেশের মা বিনা চিকিৎসায় মারা গেছেন এই ফ্যাসিস্টদের কারণে। সেই ফ্যাসিস্টদের আপনারা প্রশ্রয় দেবেন, তাদের সঙ্গে আত্মীয়তা করবেন সেই দিন শেষ। একদম শেষ।’
এ সময় কাউখালী উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।