ফ্রান্সে সামরিক বিমান বিধ্বস্ত; নিহত ১, নিখোঁজ ১

ফ্রান্সের উত্তর-পূর্বাঞ্চলে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে একজন নিহত হয়েছেন এবং আরও একজন নিখোঁজ রয়েছেন। বুধবার (২১ অক্টোবর) দেশটির সশস্ত্র বাহিনী মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ফ্রান্সের মের্ত-এ-মোজেল অঞ্চলে ফরাসি বিমান বাহিনীর একটি ‘মিরাজ ২০০০০ডি’ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়, যেখানে দুজন আরোহী ছিলেন। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যেই তদন্ত শুরু করা হয়েছে।

All Categories