এনসিপিতে আরো শতাধিক লোকের যোগদান
নতুন করে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন শতাধিক লোকজন। আজ শুক্রবার সকালে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তারা এনসিপিতে যোগদান করেন।সম্প্রতি বেশ কয়েকটি যোগদান অনুষ্ঠান করেছে জাতীয় নাগরিক পার্টি। এর মাধ্যমে ভিন্ন রাজনৈতিক দল ও মতাদর্শের লোকদের দলে ভিড়িয়েছে এনসিপি।
আজ রাজধানীর বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে আগত নতুন সদস্যদের মধ্যে প্রায় ১২০ জন নেতাকর্মী উপস্থিত ছিলেন। এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও মহানগর উত্তর এনসিপির আহ্বায়ক জনাব আরিফুল ইসলাম আদীব নবাগত নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেন। এসময় উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম সদস্য সচিব শাহরীন ইরা, যুগ্ম মুখ্য সমন্বয়ক রাফিদ এম ভুইয়া, কেন্দ্রীয় সংগঠক আব্দুল্লাহ আল মনসুর প্রমুখ।
অনুষ্ঠানে রাফিদ এম ভুইয়া জানান, উত্তরার প্রায় একশজন পোশাকশ্রমিকও অচিরেই এনসিপিতে যোগ দেবেন।তারা এনসিপির শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক শক্তির সঙ্গে কাজ করবেন।