এনসিপি বলে এদেশে কিছু থাকবে না: সাংবাদিক ইলিয়াস
এনসিপি নামে দেশে কিছু টিকবে না বলে মন্তব্য করেছেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন। তিনি বলেছেন, সর্বোচ্চ বিকাশ পার্টির মতো কিছু একটা হতে পারবে এনসিপি।
সোমবার (৬ অক্টোবর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।
ইলিয়াস হোসেন লেখেন, “আমি তো ৫ তারিখের ছয় দিনের মাথায় বলেছিলাম, শুনছিলেন? আসল কাজ বাদ দিয়ে ধান্দাবাজিতে নেমে গিয়েছিলেন। আপনারা মনে করছিলেন, নিজেরা বিশাল কিছু হয়ে গেছেন। এখন কাঁদেন কেন?”
তিনি আরও বলেন,“এনসিপি বলে এদেশে কিছু থাকবে না, সর্বোচ্চ বিকাশ পার্টির মতো কিছু একটা হতে পারবেন। জামায়াত–বিএনপির বাইরে ১০–১৫ বছর পরে আওয়ামী লীগ আসতে পারে, তবে এনসিপি না।”
স্ট্যাটাসে ইলিয়াস হোসেন এনসিপির উপদেষ্টা ও নেতৃত্বের প্রতি ক্ষোভ প্রকাশ করে লেখেন,
“আপনারা কিছু টাকা কামিয়েছেন, কিন্তু গ্রহণযোগ্যতা হারিয়েছেন। ইউনুছসহ প্রতিটি উপদেষ্টা ধান্দাবাজি করেছে এবং সবাই বিদেশে টাকা পাচার করেছে। আপনাদেরও কেউ কানাডা, কেউ তুর্কি, অস্ট্রেলিয়া, আমেরিকা, ইউরোপে টাকা জমিয়েছেন। তাই শুধু উপদেষ্টারাই নয়, আপনারাও এখন সেইফ এক্সিটের চিন্তা করেন।”
তিনি আরও সতর্ক করে বলেন,“সামনে আওয়ামী লীগ মারবে, বিএনপি মারবে, কথা না শুনলে জামায়াতও মারবে। আমার একটু দুর্বলতা আছে, তাই ভালোবাসা দিয়ে বললাম, তবে ভবিষ্যৎ তোমাদের অন্ধকার।”
স্ট্যাটাসের শেষাংশে তিনি লেখেন,“যাদের আদর করে উপদেষ্টা বানিয়েছো, তারাই এখন বেগুন, আলু, মুলা ধরিয়ে দিয়েছে। অথচ তাদের পক্ষ হয়ে আমার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, মনে আছে? এখন নাকে তেল দিয়ে ঘুমান। সামনে নির্বাচন হবে জামায়াত আর বিএনপির মধ্যে।