দ্বিতীয়বার কন্যাসন্তানের বাবা হলেন সাইফউদ্দিন
দ্বিতীয়বারের মতো কন্যাসন্তানের বাবা হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। গতকাল রাত সাড়ে ৯টায় তার ঘর আলো করে এসেছে দ্বিতীয় কন্যাসন্তান।
সামাজিক যোগাযোগমাধ্যমে সুখবরটি জানিয়ে সাইফউদ্দিন লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, দ্বিতীয় কন্যাসন্তানের বাবা হলাম। মহান আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া।’
এর আগে ২০২৪ সালের ১৮ জুন প্রথম কন্যাসন্তানের বাবা হন তিনি। ২০২৩ সালের মার্চে ফেনী শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে পারিবারিকভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন সাইফউদ্দিন। তার স্ত্রী কাজী ফাতেমা তুজ জারা বর্তমানে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন।
চোটের কারণে আপাতত মাঠের বাইরে রয়েছেন এই ক্রিকেটার। অনুশীলনের সময় হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় এশিয়ান গেমসেও খেলতে পারেননি তিনি।