ধানমন্ডিতে শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে উত্তেজনা, হোস্টেল ভাঙচুরের অভিযোগ

রাজধানীর জিগাতলার গাবতলা এলাকায় স্থানীয়দের এবং ঢাকা কলেজের ছাত্রদের মধ্যে উত্তেজনার ঘটনা ঘটেছে। শুক্রবার (৩ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ‘ঢাকা রেসিডেন্সি’ হোস্টেল ভাঙচুরের অভিযোগ করেছেন। পুলিশ জানায়, ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থী গাবতলায় একটি হোস্টেলে থাকার বিষয়ে আলোচনা করতে গিয়েছিল। তবে ভাড়া বা অন্য কোনো বিষয়ে জটিলতা দেখা দেওয়ায় শিক্ষার্থীরা সেখানে থাকবেন না বলে জানিয়ে চলে যায়। পরে তারা ফিরে এসে হোস্টেলে ভাঙচুর চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। হাজারীবাগ থানার ওসি মোশারফ হোসেন গণমাধ্যমকে বলেন, ‘বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

All Categories