ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ছয় মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২ হাজার ৮৯ জন
দেশে ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়েছে। গত ২৪ ঘণ্টায় এ রোগে আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ২ হাজার ৮৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত পাওয়া হিসাবটি প্রকাশ করা হয়েছে ৪ অক্টোবরের স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে।
নতুন রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৮১৬ জন, ময়মনসিংহে ৯৯, চট্টগ্রামে ৩২৪, খুলনায় ৩৩০, রংপুরে ৮৩, বরিশালে ২০৩, রাজশাহীতে ২২৪ এবং সিলেটে ১০ জন রয়েছেন।
বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু নিয়ে দেশের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৮৬ হাজার ৪৫৮ জন। চিকিৎসা শেষে ৮০ হাজার ৩৪৭ জন ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৫ হাজার ৮৪৯ রোগী। চলতি বছরে এ রোগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৬২ জনে।