চলতি বছরেই আসছে শাকিবের নতুন সিনেমা ‘সোলজার’

চলতি বছরেই আসছে শাকিবের নতুন সিনেমা ‘সোলজার’

ঢাকাই সিনেমার ‘কিং খান’খ্যাত শাকিব খান একের পর এক নতুন ছবির খবর দিয়ে ভক্তদের চমকে দিচ্ছেন। জানা গেছে, শাকিব খান আবু হায়াত মাহমুদের পরিচালনায় একটি নতুন সিনেমায় কাজ করছেন, যা আগামী বছর ঈদুল ফিতরে মুক্তি পাবে।

এর আগে শাকিব ফাহাদের পরিচালনায় ‘সোলজার’ সিনেমার সঙ্গে যুক্ত হয়েছেন তিনি। চলতি বছরেই এই সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে। সিনেমায় শাকিব খানের বিপরীতে থাকতে পারেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা, যদিও এ বিষয়ে এখনও সিনেমা-সংশ্লিষ্টদের কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

গত ঈদুল আজহায় মুক্তি পাওয়া ‘তাণ্ডব’ সিনেমার সাফল্যের পর শাকিব খান দেড়মাস ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সেখানে সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি নতুন সিনেমা প্রসঙ্গে বলেন, “ধুমধাড়াক্কা ও অ্যাকশন সিনেমা তো অনেক হয়েছে। এবার একটু ভিন্ন ধরনের গল্পভিত্তিক সিনেমা আনতে চাই। সেই অনুযায়ী প্রস্তুতি চলছে এবং কাজও এগোচ্ছে। পরের সিনেমা হচ্ছে সাকিব ফাহাদের পরিচালনায় ‘সোলজার’, যা এই ডিসেম্বরে মুক্তির পরিকল্পনায় আছে। এরপর আবু হায়াত মাহমুদের পরিচালনায় ‘প্রিন্স’ মুক্তি পাবে ঈদুল ফিতরে।

শাকিব আরও জানান, “আরও কয়েকটি সিনেমার গল্পের কাজ চলছে। সবকিছু চূড়ান্ত হলে তা জানাতে পারব। প্রতিটি সিনেমার গল্প ভিন্ন ধরনের, আর তাছাড়া কিছু চমকপ্রদ খবরও রয়েছে, যা ধীরে ধীরে সবাই জানতে পারবেন।

All Categories