ব্যাংকিং অ্যাপ ব্যবহারকারী বেড়ে ২ কোটি ৯ লাখ

দেশে অ্যাপভিত্তিক ইন্টারনেট ব্যাংকিংয়ের ব্যবহার দ্রুত বাড়ছে। চলতি বছরের জুলাই শেষে ব্যাংকিং অ্যাপ ব্যবহারকারী গ্রাহকের সংখ্যা ২ কোটি ৯ লাখ ৭৫ হাজার ছাড়িয়েছে, যা এক বছর আগের প্রায় ৭১ লাখ ৬৬ হাজারের তুলনায় প্রায় তিন গুণ।

কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের নভেম্বর শেষে ব্যবহারকারী ছিল ৮৫ লাখ ৭২ হাজার; ডিসেম্বরে তা ১ কোটি ৪৯ লাখ ছাড়ায়। জুলাইয়ের মোট ব্যবহারকারীর মধ্যে পুরুষ ১ কোটি ৬৭ লাখ ৭২ হাজার এবং নারী ৩৮ লাখের বেশি।

বাংলা কিউআর ব্যবস্থার বিস্তার, দ্রুত হিসাবে অর্থ জমা এবং বিভিন্ন ব্যাংক বা আর্থিক সেবার অ্যাপ দিয়ে কিউআর পরিশোধের সুবিধা এই প্রবৃদ্ধিতে ভূমিকা রেখেছে। একই সময়ে ব্রাউজারভিত্তিক ইন্টারনেট ব্যাংকিং ব্যবহারকারী ছিল ২৪ লাখ ৮৯ হাজার। অ্যাপ ও ব্রাউজার মিলিয়ে মোট ইন্টারনেট ব্যাংকিং গ্রাহক ২ কোটি ৩৪ লাখ ৬৪ হাজারের বেশি।

জুলাইয়ে ব্যাংকিং অ্যাপের মাধ্যমে লেনদেন হয়েছে ১ লাখ ৭৪ হাজার ১২৯ কোটি টাকা। আগের বছরের আগস্টে ছিল ১ লাখ ১২ হাজার ৩০৪ কোটি টাকা।

All Categories