বন্ধু দিবসে মুক্তি পাচ্ছে ‘উড়াল’

বন্ধু দিবসে মুক্তি পাচ্ছে ‘উড়াল’

তিন তরুণের বন্ধুত্ব, স্বপ্নপূরণের চেষ্টা আর জীবনের ওঠানামার গল্প নিয়ে নির্মিত হয়েছে নতুন চলচ্চিত্র উড়াল। বন্ধু দিবস উপলক্ষে ১ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি।

শনিবার (৬ জুলাই) সিনেমাটির প্রথম পোস্টার প্রকাশ করে মুক্তির ঘোষণা দেন নির্মাতা জোবায়দুর রহমান। এটি তাঁর পরিচালনায় প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।

পরিচালক জানান, ‘উড়াল মূলত বন্ধুত্বের গল্প। এ কারণে বন্ধু দিবসকেই বেছে নিয়েছি মুক্তির সময় হিসেবে। চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে ছাড়পত্রও পেয়েছি। পোস্টার প্রকাশের মধ্য দিয়ে প্রচারণা শুরু হলো।’

চলচ্চিত্রটির কাহিনিতে উঠে এসেছে তিন তরুণ ও এক তরুণীর গল্প। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন একদল নবাগত অভিনয়শিল্পী। তাঁদের সবার বয়স ২০ থেকে ২৩ বছরের মধ্যে। প্রায় সবারই এটি বড় পর্দায় প্রথম কাজ।

সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন আবদুল হালিম প্রামাণিক। তাঁর জন্যও এটি প্রথম চিত্রনাট্য লেখা। আর প্রযোজনায় অভিষেক ঘটেছে অভিনেতা শরীফ সিরাজের।

অভিনয়শিল্পীদের বাছাই করা হয়েছে ঢাকায় অডিশনের মাধ্যমে। পাশাপাশি সৈয়দপুর ও পার্বতীপুরে আয়োজন করা হয় অভিনয় কর্মশালা। এতে অভিনয় করেছেন মাহফুজ মুন্না, সোহেল তৌফিক, শান্ত চন্দ্র সূত্রধর, কাব্যকথা, কে এম আবদুর রাজ্জাক, কবরী দাশ, রোশেন শরিফ, মীর সরওয়ার আলী মুকুল প্রমুখ।

পরিচালক বলেন, ‘পর্দায় বন্ধুত্বের রসায়নটা যেন বাস্তব মনে হয়, সে জন্য অভিনয়শিল্পীদের মধ্যে বন্ধুত্ব গড়ে তোলার চেষ্টা করেছি। তাঁরা একসঙ্গে থেকেছেন, শুটিংয়ের বাইরেও সময় কাটিয়েছেন।

All Categories